কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ২০০ ট্রাক ত্রাণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা সাত সপ্তাহের ইসরায়েলি বোমাবষর্ণের পর প্রথমবারের মতো যুদ্ধবিরতি কার্যকর হতেই স্বস্তির নিশ্বাস ফেলেন ফিলিস্তিনিরা। প্রথমবারের মতো ইসরায়েলি বোমা থেকে নিরাপদ বোধ করছেন তারা। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি শুরুর পর অবরুদ্ধ গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক। এসব ট্রাকে জ্বালানি ও রান্না করার গ্যাসও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জাতিসংঘের সাহায্য সংস্থাগুলোর ত্রাণ মিসর থেকে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, জ্বালানিগুলো ইসরায়েলি সরকার কর্তৃক অনুমোদন পাওয়ার পরই গাজায় প্রবেশ করেছে। এটা যুদ্ধবিরতি চুক্তির একটা অংশ।

আলজাজিরা জানায়, ধারণা করা হচ্ছে, আজ ২০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। এভাবে প্রতিদিনই ত্রাণবাহী ট্রাক ঢোকার কথা রয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজউম জানিয়েছেন, আজকেই আমরা প্রথমবারের মতো মাথার ওপর ইসরায়েলি ড্রোন উড়ার শব্দ শুনতে পাইনি। স্থানীয় মানুষজনের প্রত্যাশা, স্বল্পমেয়াদি এই যুদ্ধবিরতির পথ ধরেই গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি আসবে।

যুদ্ধ থামার সাথে সাথেই হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের বাড়িঘরের উদ্দেশে রওনা হয়েছেন। লক্ষ্য একটাই—ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি এক নজর দেখার সঙ্গে সঙ্গে প্রিয়জনদের খোঁজ-খবর নেওয়া।

এক ফিলিস্তিনি বলেছেন, আমি বাড়ি যেতে চাই। আমার বাড়ি ধ্বংস হয়ে গেলেও আমি সেখানে থাকতে চাই। আমি সেখানে মরতে চাই। আরেকজন নারী বলেছেন, আমি দোয়া করি যেন যুদ্ধবিরতির এসব দিন আরও দীর্ঘ হয়। যেন এক বা দুই দিনের মধ্যে শেষ না হয়ে যায়।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে আগামী চার দিন। এই চার দিনে ইসরায়েলি কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। আর বিনিময়ে গাজায় জিম্মি ৫০ বন্দিকে মুক্তি দেবে হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১০

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১২

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৩

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৪

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৫

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৬

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৮

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৯

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

২০
X