কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সর্বত্র ফিলিস্তিনি নেতাদের নজরদারিতে রাখবে মোসাদ : নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

হামাসের সঙ্গে ‍যুদ্ধবিরতি চুক্তি করলেও শিগগিরই তাদের নিশ্চিহ্ন করার মিশনে নামবে ইসরায়েল। এমনকি বিশ্বের যেখানেই থাকুক না কেন হামাসের শীর্ষ নেতাদের নজরদারিতে রাখবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেল আবিবে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফাত্তাহকে বিতাড়িত করে ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস। তবে হামাসের প্রথম সারির প্রায় সব নেতা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে থাকেন। আর দ্বিতীয় সারির অধিকাংশ নেতা লেবাননে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় ‍নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে আজ শুক্রবার কাতারের মধ্যস্থতায় গাজায় হামাস ও ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। তাদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি ৫০ জনকে মুক্তি দেবে হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১০

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১১

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১২

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৩

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৪

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৬

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৭

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৮

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৯

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X