কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

কারামুক্তিতেও যে কারণে খুশি নন ফিলিস্তিনি নুর আরার

মুক্তির পর বাবার কপালে চুমু খাচ্ছেন ফিলিস্তিনি এক যুবক। ছবি : এএফপি
মুক্তির পর বাবার কপালে চুমু খাচ্ছেন ফিলিস্তিনি এক যুবক। ছবি : এএফপি

তৃতীয় দফায় আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। এ দফায় মুক্তি পেয়েছেন যায়েদ নামের এক ফিলিস্তিনি যুবক। তবে নিজের ভাইয়ের মুক্তিতেও খুশি নন ফিলিস্তিনি এ যুবকের বোন নুর আরার। রোববার (২৬ নভেম্বর) আলজাজিরার সঙ্গে আলাপকালে নিজের আক্ষেপের কথা জানান তিনি।

নুর আরার বলেন, আমরা খুশি না। আমাদের অনুভূতি মিশ্র। কেননা আমাদের আনন্দ অসম্পূর্ণ রয়ে গেছে। গাজায় যা হচ্ছে তা আমাদের আননন্দকে ম্লান করে দিয়েছে।

তিনি বলেন, যুদ্ধের কারণে সবকিছু বাতিল করা হয়েছে। এমনকি বিচারের মতো পরিবেশও নেই।

এ তালিকায় মুক্তি পেয়েছেন ১৮ বছর বয়সী ওমর। তার পিতা শাকির মাহজনা বলেন, প্রথমে আমি তো এটা বিশ্বাসও করতে পারিনি। আমি যখন তাকে দেখেছিলাম তখন সে খুব উদ্বিগ্ন ছিল। সে আমাকে বলেছিল যে, বাবা আমি এখান থেকে চলে যেতে চাই।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজায় অন্তত ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য।

ক্রমাগত এ হামলার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি হয়েছে। এর আওতায় শুক্রবার থেকে গাজায় হামলা বন্ধ করেছে ইসরায়েল। এ ছাড়া চুক্তির শর্তানুসারে গাজায় ত্রাণ ও জরুরি সহায়তা এবং জ্বালানি প্রবেশেরও অনুমতি দিয়েছে তারা।

চু্ক্তিতে বলা হয়, চার দিনের এ বিরতিতে হামাস ৫০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। সোমবার এই চুক্তির শেষ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১০

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১১

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১২

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৩

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৪

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৫

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৬

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৭

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৮

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৯

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

২০
X