কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল থেকে মুক্তি পেলেন আরও ৩৩ ফিলিস্তিনি

ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : এএফপি
ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : এএফপি

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও দুদিন বেড়েছে। এরই মধ্যে চতুর্থধাপে আরও ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সঙ্গে সংযুক্ত মিডিয়ার বরাতে রয়টার্স জানিয়েছে, এ দফায় আরও ৩৩ জনকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে ৩০ জন শিশু ও ৩ জন নারী রয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে এএফপির জানিয়েছে, ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। কবে বার্তা সংস্থাটি নারী ও শিশুদের সংখ্যা আলাদাভাবে স্পষ্ট করেনি।

চতুর্থ দফায় এ মুক্তির আগে হামাস ও কাতার জানায়, ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এ সময় জানানো হয় যে এ দফায় মুক্তিদের মধ্যে ৩০ শিশু ও তিনজন নারী থাকতে পারেন।

এর আগে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি আরও দুই দিনের জন্য বাড়ানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুদিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্ত অনুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিসর।

হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন ছিল আজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় আরও ২ দিন বাড়ানো হলো।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে, এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তিনি জানান, এক দিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X