কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:০৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

কেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল সফরে ইলন মাস্ক?

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

হঠাৎ ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করেছেন । হামাসের হামলায় নিহত হওয়া ব্যক্তিদের স্বজনদের সঙ্গেও দেখা করেন তিনি। কিন্তু যুদ্ধের মধ্যে থাকা দেশটিতে হঠাৎ করে তার এই সফর নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ইলন মাস্কের ইসরায়েল সফর নিয়ে প্রতিবেদন তৈরি করেছে টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটি জানায়, মূলত দুটি বিষয়কে সামনে রেখে তেলআবিব সফর করছেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইহুদিবিদ্বেষ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া এবং গাজায় ইন্টারনেট সরবরাহের জন্য নেতানিয়াহু প্রশাসনের অনুমতি নেওয়া।

ইসরায়েলের অনুমোদন ছাড়া গাজায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের সংযোগ দেবেন না ধনকুবের ইলন মাস্ক। সোমবার ইসরায়েলের যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এ বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি উদ্যোগ হলো স্টারলিংক। স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা দিতে পারে স্টারলিংক। ইন্টারনেট টার্মিনাল, যেমন রাউটার, টাওয়ার বা তারের প্রয়োজনীয়তা না থাকায় এটি সম্ভব হয়।

এর আগে গেল ১৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় মাস্কের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সে সময় এক্সে ছড়িয়ে পড়া ইহুদিবিদ্বেষ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মাস্ককে অনুরোধ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি মতপ্রকাশের স্বাধীনতা ও ইহুদিবিদ্বেষের মাঝে সমন্বয় করার প্রক্রিয়া খুঁজে বের করার বিষয়টিও উল্লেখ করেন।

সোমবার এক্সের এক পোস্টে ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি মাস্ককে 'মূল সমস্যাটি বুঝতে পারার' জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, স্টারলিংকের স্যাটেলাইটগুলোকে ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করতে হলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে হবে। এর মধ্যে গাজা উপত্যকাও অন্তর্ভুক্ত।

গেল মাসের শেষের দিকে ইলন মাস্ক মানবিক সংস্থাগুলোকে গাজায় ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় যোগাযোগমন্ত্রী শ্লোমো হুমকি দিয়ে জানান, মাস্ক এই উদ্যোগ নিলে ইসরায়েল স্টারলিংকের সঙ্গে সব ধরনের অংশীদারত্ব বর্জন করবে। তিনি দাবি করেন, হামাসের যোদ্ধারা স্টারলিংকের সংযোগ ব্যবহার করে চলমান সংঘাতে সুবিধা আদায় করে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X