কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি নারীকে যৌন হেনস্তার হুমকি

পরিবারের সঙ্গে ফিলিস্তিনি বন্দিরা। ছবি : রয়টার্স
পরিবারের সঙ্গে ফিলিস্তিনি বন্দিরা। ছবি : রয়টার্স

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও একদল ফিলিস্তিনি। মুক্তি পেয়ে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া দুর্বিষহ পরিস্থিতির কথা জানিয়েছেন এসব ফিলিস্তিনি। এর মধ্যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নারী বন্দিরা। তাদেরকে যৌন হেনস্তার হুমকি দিয়েছে ইসরায়েলের সেনারা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারাগার থেকে মুক্তি পেয়ে রুকাইয়া আমরো নামের এক নারী নিজের সঙ্গে ঘটে যাওয়া ইসরায়েলিদের আচরণের বর্ণনা দিয়েছেন। তিনি সবশেষ মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের একজন। তার কাছে আলজাজিরার সাংবাদিক আবদেল হামিদ জানতে চান যে, অন্য বন্দিদের মতো তিনিও কারাগারে যৌন হেনস্তার হুমকির মুখোমুখি হয়েছেন কি না। এর জবাবে তিনি হ্যাঁসূচক উত্তর দেন। তার আগে মুক্তি পাওয়া অন্যরাও একই ধরনের অভিযোগ করেছেন।

রুকাইয়া বলেন, তারা আমাদের বানানো ভিডিও দেখাত। কিন্তু মেয়েরা এসব দেখতে প্রত্যাখ্যান করত। এমনকি ইসরায়েলি গার্ডরা তাদের বলত যে দেখা আমরা তোমার সাথেও এমন করতে চলেছি। এটা এমন সব বিষয়ে যা আমি বলতেও পারব না।

এর আগে বন্দিদের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেন ফিলিস্তিনিরা। জেনিনের বাসিন্দা মোহাম্মাদ নাজেল নামের এক তরুণ জানান, সপ্তাহখানেক আগে ইসরায়েলের গার্ডরা পিটিয়ে তার হাত ও আঙুল ভেঙে দিয়েছে। তার অভিযোগ, কারাগারে তাকে ন্যূনতম চিকিৎসাও দেয়নি। কেবল ফিলিস্তিনে হস্তান্তর করার সময় রেড ক্রসের সদস্যরা তার ভাঙা হাত একটি কাপড়ে ঝোলানো অবস্থায় পাঠিয়েছেন।

তিনি বলেন, তারা আমাকে কিছুই দেয়নি। ইসরায়েলিরা আমার হাত ভেঙে দিয়েছে। আমি আঙুল নাড়াতেও পারছি না।

নাজাল বলেন, কারাগারে বন্দিদের অবস্থা শোচনীয়। নেগেভ মরুভূমির যে কারাগারে তিনি ছিলেন সেটি নির্মমতার জন্য কুখ্যাত ছিল। সেখানকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে বৃদ্ধদের মেঝেতে ফেলে রাখা হয়েছে। আমি তরুণ বলে আমি মানিয়ে নিতে পারছি। কিন্তু বৃদ্ধদের কি অবস্থা!

নাজাল যখন অবস্থার বর্ণনা দিচ্ছিলেন তখন তার পাশে তার মা ছিলেন। তিনি বলেন, আমাদের কোনো ধারণা নেই যে তার সঙ্গে কি ঘটেছে। সেখানে কথা বলার কোনো সুযোগ নেই। দেখাও করা যায় না। কোনো ধরনের কিছুই নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X