কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে দেশে ঈদ উদযাপন

আল-আকসায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ছবি : সংগৃহীত
আল-আকসায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মুসলিম বিশ্বের দ্বিতীয় বড় ধর্মীয় এই উৎসবের দিন ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় শেষে সৃষ্টিকর্তার নামে পশু কোরবানি দেন।

সব শঙ্কা উপেক্ষা করে এদিন ফিলিস্তিনিদের পবিত্র আল-আকসা মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। ঈদের দিন সকালে এক সঙ্গে নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজ শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশেষ প্রার্থনা করেছেন তারা।

আমরা গাজাবাসী বহু বছর ধরে ক্ষত আর বেদনা বয়ে বেড়াচ্ছি। এখানকার পরিবেশ অন্য সব জায়গার চেয়ে আলাদা। আল্লাহর কাছে প্রার্থনা যেন শান্তিতে বসবাস করতে পারি।

স্থানীয় এক মুসল্লি বলেন, ফিলিস্তিন, সুদান, সিরিয়া এবং ইরাকে যেসব ভাইয়েরা আছে, তাদের শান্তি কামনা করছি আল্লাহর কাছে। তারা হয়তো আমাদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারছে না। সবকিছুর বিনিময়ে আমরা শান্তি চাই।

ফিলিস্তিন ছাড়াও, সৌদি আরব, কাতার, কুয়েত, মিসর ও জর্ডানে একযোগে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ ছাড়াও ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ।

ভৌগোলিক অবস্থান এবং চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদ উদযাপিত হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া-ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে।

কোরবানি মুসলিমদের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মহৎ ইবাদত। ইসলামে কোরবানির অর্থ হলো—আল্লাহতায়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরিয়ত নির্দেশিত পন্থায় পশু কোরবানি করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X