কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞাকে ‍মুসলিমদের সাধুবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মার্কিন মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ দ্য কাউন্সিল অর আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর)। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আক্রমণ চালানোয় তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সিএআইআর মার্কিনিদের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তারা বলছে, এটি একটি যথার্থ পদক্ষেপ।

প্রসিদ্ধ এ ইসলামী অ্যাডভোকেসি গ্রুপ যুক্তরাষ্ট্রকে সমস্যার মূল উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

সিএআইআর এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর সরকার উগ্রবাদী ও অতি ডানপন্থি। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেন গাভীরের মদদে ফিলিস্তিনিদের হত্যা করছে। তার সেনারা পশ্চিম তীরে অপহরণ, হুমকি ও টর্চার চালাচ্ছে।

মুসলিম এ অ্যাডভোকেসি গ্রুপটি ভিসা নিষেধাজ্ঞাকে ইসরায়েলের বেন গাভীরসহ বসতি স্থাপনকারী এবং বাকিদের ওপর অপরাধমূলক অভিযোগের আওতায় আনতে যথার্থ পদক্ষেপেরে দিকে আগানোর প্রক্রিয়া বলে উল্লেখ করেছে।

এর আগে গাজায় সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর এবার কড়া পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য দায়ী চরমপন্থিদের ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের যারা ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পদক্ষেপ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে শীর্ষ এ কূটনীতিক বলেছেন, সহিংসতার অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনিদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে কয়েক ‘ডজন’ চরমপন্থি ইসরায়েলি এবং তাদের পরিবারের কিছু সদস্যের ওপর প্রযোজ্য হবে। তিনি বলেন, আইন মোতাবেক যুক্তরাষ্ট্র এসব ব্যক্তির নাম ঘোষণা করবে না।

তিনি বলেন, ‘আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলাকারী উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনতে ইসরায়েল সরকারকে জোর দিয়েছি। প্রেসিডেন্ট বাইডেন বারবার বলেছেন, এ ধরনের আক্রমণ অগ্রহণযোগ্য। গত সপ্তাহেও ইসরায়েল সফরকালে আমি স্পষ্ট করে বলেছি, যুক্তরাষ্ট্র তার নিজস্ব ক্ষমতা ব্যবহার করে এ ধরনের বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১০

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১১

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১২

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৪

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৫

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৬

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৭

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৮

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

২০
X