কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজার ভাইরাল সেই বৃদ্ধাকে গুলি করে হত্যা

হাদিয়া নসর। ছবি : সংগৃহীত
হাদিয়া নসর। ছবি : সংগৃহীত

এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষে গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান বিস্তৃত করে ইসরায়েলি সেনারা। তাদের নির্মমতা থেকে রক্ষা মিলছে না শিশু কিংবা নুয়ে পড়া বৃদ্ধা। সম্প্রতি নিজেকে ইসরায়েলের চেয়ে বেশি বয়সী দাবি করে ভাইরাল হয়েছিলেন গাজায় বসবাস করা হাদিয়া নসর নামে এক বৃদ্ধা। ইসরায়েলি স্নাইপাররা অজ্ঞাত স্থান থেকে গুলি করে হত্যা করেছে হাদিয়াকে।

শুক্রবার (৮ ডিসেম্বর) আল-আরাবিয়া প্রতিবেদনে বৃদ্ধা হাদিয়াকে গুলি করে হত্যার বিষয়টি তুলে ধরে। এর আগে ২৪ নভেম্বর কাতারের মধ্যস্থতায় এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই গত শুক্রবার থেকে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে ইসরায়েলি সেনারা এখন খান ইউনিস এলাকায় হামলা চালাচ্ছে।

আল-আরাবিয়া প্রতিবেদনে উঠে আসে, বৃদ্ধা হাদিয়ার বর্তমান বয়স ৭৯ বছর। তার নসরের জন্ম হয়েছিল ১৯৪৪ সালে। সেই অর্থে ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বিতাড়িত করে যখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল, তারও ৪ বছর আগে জন্মেছিলেন হাদিয়া। ১৯৪৮ সালের সেই পরিস্থিতিকে ‘নাকবা’ বা বিপর্যয় নামে চিহ্নিত করে ফিলিস্তিনিরা।

এখনো অনলাইনে ঘুরে বেড়াচ্ছে হাদিয়ার ভাইরাল ভিডিওটি। যা ধারণ করেছিলেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফরাবি। ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান সংঘাতের মধ্যে ভিডিওটি ধারণ করা হয়। ফিলিস্তিনি এ সাংবাদিক মূলত ইসরায়েলি বিমান হামলায় মারাত্মক আহত হাদিয়াকে একটি হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, সরকারি নথিতে হাদিয়ার জন্মের তারিখ দেখে কিছুটা হোঁচট খান জাফরাবি। পরে ইসরায়েলের জন্মের আগে হাদিয়ার জন্মের বিষয়টি উঠে আসে তাদের আলোচনায়। বিষয়টি নিয়ে উপস্থিত মানুষদের হাসাহাসি করতেও দেখা যায়। সেবা নিয়ে একপর্যায়ে ইসরায়েলি নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন হাদিয়া।

আল আরাবিয়া স্থানীয় এক ফটো সাংবাদিকের বরাত দিয়ে জানিয়েছে, নিজ বাড়ির দরজার সামনেই হাদিয়াকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপারেরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে রয়টার্সের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত গাজায় ১৭ হাজার ১৭০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ৪৬ হাজার মানুষ। ইসরায়েলের হিসাব অনুসারে, হামাসের হামলায় এ পর্যন্ত ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন, ২৪০ জনকে জিম্মি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X