কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে পক্সসহ শ্বাসনালির সংক্রমণ

গাজার একটি শরণার্থী শিবিরের মানুষের ভিড়। ছবি : চিনহুয়া
গাজার একটি শরণার্থী শিবিরের মানুষের ভিড়। ছবি : চিনহুয়া

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে নৃশংস হামলায় বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। উপত্যাকাজুড়ে বাড়ছে মানবিক সংকট। এ ছাড়া পুরো গাজাজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে পক্সসহ শ্বাসনালির সংক্রমণ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদ সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ক্রমেই অবনতি হচ্ছে গাজার আবাসন ব্যবস্থা। ইসরায়েলি হামলায় একের পর এক আবাসন ভেঙে পড়ছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছে । এমন পরিস্থিতিতে সেখানে বেড়েছে রোগের প্রাদুর্ভাব।

সংস্থাটি জানিয়েছে, গাজার উদ্বাস্তু মানুষের মাঝে চিকেন পক্স (জল বসন্ত), শ্বাসনালির সংক্রমণসহ নানাবিধ রোগের প্রাতদুর্ভাব দেখা দিয়েছে। ইসরায়েলের অভিযান অব্যাহত থাকায় এসব রোগ দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উপত্যকায় অন্তত ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার শিশুদের মধ্যেই কেবল ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। এসব শিশুদের সবার বয়সই পাঁচ বছরের নিচে। সংস্থাটি এ সংখ্যাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেছে।

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে কাজ করা বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন জানান, এ ছাড়া এ অঞ্চলে ইসরায়েলের হামলার কারণে জন্ডিসসহ নানাবিধ রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এজন্য সংস্থাটি সেখানে জন্ডিসের ধরন শানক্ত করতে ভ্রাম্যমাণ ল্যাব স্থাপন করেছে।

তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে সতর্ক করে বলেন, নিম্নমানের আবাসন ব্যবস্থার কারণে গাজার এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X