কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের দুটি সামরিক অবস্থানে হামলা

সীমান্তবর্তী এলাকায় হামলায় ধোঁয়া উড়ছে। ছবি : এএফপি
সীমান্তবর্তী এলাকায় হামলায় ধোঁয়া উড়ছে। ছবি : এএফপি

গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে বিপাকে পড়ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী একের পর এক হামলার মুখে পড়ছে। এবার ইসরায়েলের দুটি সামরিক অবস্থানে হামলা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের দুটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের শহর বিলিদা ও মিস এল জাবাল থেকে সীমান্তবর্তী এসব সামরিক স্থাপনায় হামলা চালানো হয়।

হিজবুল্লাহ দুটি হামলার বিষয়ে আলাদা বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, উভয় হামলাই সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে।

গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের হামলার জোরদার হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে যে, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সেনাদের একটি দলে নিজেদের ওপর ভুল করে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছে। ইসরায়েলেরর ওই দলটিতে অন্তত ১০৫ জন সেনা ছিল।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৩ জন নিজেদের করা হামলায় নিহত হয়েছে। তাদের ওপর বিমান হামলা, ট্যাংক ও গুলি ছোড়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দলের বেশ কয়েকজন নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারিয়েছেন। হামাসের সেনাদের জন্য পেতে রাখা ফাঁদ বিস্ফোরণে তাদের প্রাণ গেছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাদের এ ইউনিটের বেশ কয়েকজন নিজেদের চিনতে না পেরে ভুলভাবে গুলি চালিয়েছে। হামাস মনে করে চালানো গুলিতে এসব সেনার প্রাণ গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X