কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে মার্কিন সমর্থিত সেনা পাঠানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ইরানের

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি। ছবি : সংগৃহীত
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর দিয়ে যাতাযাতকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলা করে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের এসব হামলা থেকে জাহাজ নিরাপদ রাখতে গত সপ্তাহে লোহিত সাগরে মার্কিন সমর্থিত বহুজাতিক টাস্কফোর্স পাঠানোর প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তবে ইরান সতর্ক করে বলেছে, এ ধরনের সেনা সেখানে ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি এক বার্তা সংস্থা। খবর রয়টার্সের।

সরকারি বার্তা সংস্থা ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সিকে (আইএসএনএ) রেজা আশতিয়ানি বলেন, তারা যদি এমন অযৌক্তিক পদক্ষেপ নেয় তাহলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। লোহিত সাগরের কথা উল্লেখ করে তিনি বলেন, যে অঞ্চলে আমাদের আধিপত্য রয়েছে সেখানে কেউ এই ধরনের কাজ করতে পারবে না।

তবে ইরানের সতর্কবার্তা অমান্য করে মার্কিন সমর্থিত টাস্কফোর্স লোহিত সাগরে পাঠানে হলো তেহরান কী ব্যবস্থা নেবে তা উল্লেখ করেননি আশতিয়ানি।

গত সপ্তাহে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছিলেন, লোহিত সাগরে জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি সামুদ্রিক টাস্কফোর্স গঠনের বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে আর বিস্তারিত জানাননি তিনি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে বিদ্রোহ গোষ্ঠীটি।

সর্বশেষ গত সোমবার লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালিতে তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলার শিকার জাহাজটির নাম স্ট্রিন্ডা। তেলবাহী এই জাহাজটি নরওয়ের মালিকানাধীন। এটি ইতালির ভেনিসে যাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X