কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন থেকে ইসরায়েলের পর্যটন শহরে হামলা

ইসরায়েলের রিসোর্ট শহর এইলাত। ছবি : সংগৃহীত
ইসরায়েলের রিসোর্ট শহর এইলাত। ছবি : সংগৃহীত

অব্যাহতভাবে ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় হামলা চালালেও এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে আসছে প্রতিবেশী দেশগুলো। এমনকি এসব দেশ থেকে ইসরায়েলে বেশ কয়েকবার হামলাও হয়েছে। এবার ইসরায়েলের এক পর্যটন নগরীতে হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের এক মুখপাত্র জানান, তারা ইসরায়েলের লোহিত সাগরেরর তীরবর্তী এক পর্যটন শহর এইলাতে ড্রোন হামলা চালিয়েছে। এইলাত লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর।

হুতিরা মূলত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। দলটি দেশটির বিশাল অংশের নিয়ন্ত্রণ করছে। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলার জোরদার করে আসছে হুতিরা।

এর আগে শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে শিপিং জায়েন্ট মার্স্ক। পশ্চিমা এই কোম্পানিটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে বিদ্রোহ গোষ্ঠীটি। এরপর থেকে সেখানে একের পর এক হামলা করে চলেছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে এই ধরেনর সিদ্ধান্তের কথা জানাল মার্স্ক।

শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, বৃহস্পতিবার আমাদের জিব্রাল্টার জাহাজে প্রায় হামলা হয়েছিল। শুক্রবার আবার একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনার জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী আমাদের সব জাহাজকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রাবিরতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফিনল্যান্ডভিত্তিক কোম্পানি মার্স্ক বলেছে, তাদের জাহাজ জিব্রাল্টারে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে। জাহাজটি ওমানের সালালাহ থেকে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিল। তবে নাবিক ও জাহাজটি নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

মার্স্কের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত করেনি। যদিও হুতিদের দাবি, জাহাজটি ইসরায়েলে যাচ্ছিল। এই জাহাজে তারা হামলা করেছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর যে হারে হামলা হচ্ছে তা উদ্বেগজনক। নাবিকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X