আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৮ হাজার মানুষ নিখোঁজ

গাজায় ধ্বংসস্তূপের ওপর বসে আছেন এক ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত
গাজায় ধ্বংসস্তূপের ওপর বসে আছেন এক ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৮ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিখোঁজদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু।

এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে।

গাজায় ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিসের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড নিউজ বলছে, ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আহত হয়েছেন ৫১ হাজার ফিলিস্তিনি ।

সেখানে আরও বলা হয়েছে, ইসরায়েলের হাতে নিহতদের মধ্যে ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ জন নারী রয়েছে।

গাজায় বেসামরিক প্রতিরক্ষা সরবরাহের পরিচালক মোহাম্মদ আল-মুগাইর বুধবার (১৩ ডিসেম্বর) বলেন, নিখোঁজদের বেশিরভাগই ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আল-মুগাইর বলেন, অবরুদ্ধ ছিটমহলের উত্তর ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, ইসরায়েলি রকেট হামলা এবং গোলাগুলিতে এসব অঞ্চল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে আটকে পড়া মানুষদের বাঁচাতে বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীসহ অন্য একটি যুদ্ধজাহাজকে আরও কয়েক সপ্তাহ ভূমধ্যসাগরে থাকার নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X