কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি সেনা ও তাদের ট্যাংক। আইডিএফ
গাজায় ইসরায়েলি সেনা ও তাদের ট্যাংক। আইডিএফ

গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে একের পর এক বেড়ে চলেছে মানবিক সংকট। তবে ইসরায়েলের সেনাদের প্রতিরোধে সোচ্চার রয়েছে হামাস। সর্বশেষ গাজায় আরও দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবার গাজায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হন।

একই সময়ে আইডিএফ জানায়, গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ইসরায়েলের আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে। আহত ওই দুই সেনা গোলানি ব্রিগেডের ১৩ ব্যাটালিয়নের সদস্য।

এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিরোধীদলীয় নেতা নির্বাচন আয়োজনের দাবি জানালেন। খবর আনাদোলুর।

রোববার (১৭ ডিসেম্বর) ইয়ার ল্যাপিড বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। যুদ্ধের সময়ও দেশে নির্বাচন হতে পারে।

অন্যদিকে সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। অর্ধেকের বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

জনমত জরিপটি করেছে লাজার ইনস্টিটিউট। দৈবচয়ন ভিত্তিতে বাছাইকৃত ৫১০ জন ইসরায়েলির ওপর এই জরিপ করেছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার এই জরিপের ফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদপত্র মারিভ।

জরিপ অনুসারে, মাত্র ৩১ শতাংশ ইসরায়েলি মনে করেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত। ৫১ শতাংশ মনে করে জাতীয় ঐক্য পার্টির নেতা গ্যান্টজ প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত। জরিপ অংশগ্রহণকারীদের মধ্যে ১৮ শতাংশ জানিয়েছেন এ বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট অভিমত নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X