মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের অর্থের জোগানদাতাকে হত্যার দাবি ইসরায়েলের

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এপি
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এপি

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সন্দেহভাজন অর্থের জোগানদাতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক সন্দেভাজনের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা এক ব্যক্তিকে হত্যা করেছে। ওই ব্যক্তি হামাসের প্রসিদ্ধ অর্থের জোগানদাতাদের একজন। তিনি দলের সামরিক শাখার জন্য লাখ লাখ ডলার স্থানান্তরে জড়িত ছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি হলেন সুবহি ফেরওয়ানা। রাফার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার বিশেষ অভিযানে তিনি নিহত হয়েছেন। তবে এ হামলায় অন্য কেউ নিহত হয়েছেন কি না তা স্পষ্ট নয়।

আইডিএফ জানিয়েছে, ফেরওয়ানা হামাসের প্রসিদ্ধ অর্থের জোগানদাতা ছিলেন। তিনি তার ভাইয়ের সাথে হামাস ও তার সামরিক শাখার জন্য নিজেদের মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার স্থানান্তর করেছেন। গত কয়েক বছর ধরে তিনি এ কাজটি করে আসছিলেন।

ইসরায়েল আরও জানায়, তার আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। এ ছাড়া তার অর্থের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের বেতনসহ যাবতীয় ব্যয় নির্বাহ করা হতো।

ইসরায়েলের সেনারা এমন দাবি করলেও হামাস তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X