কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ চলবে : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে আগামী দিনে সেখানে হামলা জোরদারের কথা জানিয়েছেন তিনি। সোমবার (২৪ ডিসেম্বর) গাজা সফর শেষে নিজ দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন নেতানিয়াহু। খবর বিবিসির।

কয়েক দিন আগে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় ইসরায়েলি হামলার মাত্রা কমানোর আহ্বান জানান। কিন্তু যুক্তরাষ্ট্রের আহ্বানে কর্ণপাত না করে উল্টো গাজায় হামলা জোরদারের কথা বললেন নেতানিয়াহু।

ক্ষমতাসীন লিকুদ পার্টির এক সভায় নেতানিয়াহু জানান, সোমবার তিনি গাজা সফর করেছেন। সফরকালে তিনি ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেছেন। তারা তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা থামছি না। আমরা লড়াই চালিয়ে যাব। আমরা আগামী দিনে হামলা আরও জোরদার হবে। এটি একটি দীর্ঘ যুদ্ধ হতে চলেছে। এই যুদ্ধ এখনো শেষের কাছাকাছি আসেনি।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

টানা ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ৬৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ৫৫ হাজারের মতো মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X