কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজার আল-আকসা হাসপাতালের ৬০০ রোগী ও স্বাস্থ্যকর্মী নিখোঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ মধ্য গাজার আল-আকসা হাসপাতালের ছয় শতাধিক রোগী ও স্বাস্থ্যকর্মীর কোনো খোঁজ মিলছে না। তারা এখন কেমন আছেন, কোথায় আছেন তা কেউ জানেন না। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিদেবনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ জানিয়েছে, আল-আকসা হাসপাতালের বেশিরভাগ স্বাস্থ্যকর্মী ও প্রায় ৬০০ রোগীকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়েছে। এখন তাদের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না।

গত রোববার ইসরায়েলি হামলার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ হাসপাতালটি পরিদর্শন করে। দুটি সংস্থায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির কথা উল্লেখ করেছে। এরপরও হাসপাতালের অবশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের উপচে পড়া ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন।

ডব্লিউএইচওর কর্মকর্তা শন ক্যাসি বলেছেন, প্রতি কয়েক মিনিটে আল-আকসা হাসপাতালে নতুন রোগী আসছেন। কিন্তু হাসপাতাল খালি করার নির্দেশনা এবং বিপজ্জনক পরিস্থিতির কারণে এখানে আর মাত্র পাঁচ জন চিকিৎসক আছেন।

তিনি আরও বলেন, হাসপাতালের অবস্থা সত্যিই বিশৃঙ্খল। হাসপাতালের পরিচালক আমাদের বলেছেন যে তার একটাই অনুরোধ : অনেক কর্মী চলে গেলেও এই হাসপাতালটি যেন সুরক্ষিত থাকে।

এর আগে হাসপাতালের পরিচালক জানিয়েছিলেন, আল-আকসা হাসপাতালের আশপাশে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি এবং ইসরায়েলি সেনাদের হাসপাতাল খালি করার নির্দেশনার কারণে বেশিরভাগ স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং প্রায় ৬০০ রোগী চলে যেতে বাধ্য হয়েছে। এখন তারা কোথায় আছেন কেউ জানে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X