কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের ওপর পদে পদে হামলা

গাজায় যুদ্ধে ইসরায়েলি সেনারা। ছবি : এএফপি।
গাজায় যুদ্ধে ইসরায়েলি সেনারা। ছবি : এএফপি।

গাজায় স্থল অভিযানের পর থেকে একের পর এক হোঁচট খাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের সাথে মারমুখী অবস্থানে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার তাদের ওপর পদে পদে হামলা চালিয়েছে গাজার সেনারা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের পদাতিক সেনাদের ওপর হামলা চালিয়েছে। গাজা উপত্যাকার দক্ষিণে খান ইয়ানিসে একটি বাড়ির ভেতরে এ সেনারা অবস্থান নিয়েছিল। এ সময় তাদের সাথে অ্যান্টি পারসোনেল ডিভাইস ছিল। ফলে এতে সেনারা আহত বা নিহতের আশঙ্কা রয়েছে।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের তিনটি সামরিক যানে হামলা চালিয়েছে। আল-ইয়াসিন ১০৫ গোলার মাধ্যমে খান ইয়ানিসের পূর্বাঞ্চলে বানি শুহেইলা এলাকায় এ হামলা করা হয়েছে।

ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। খান ইয়ানিসের পূর্বাঞ্চলে ক্যালিবার মর্টার শেল দিয়ে সেন্টারটিতে হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় গাজায় ২২ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে গাজার হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X