কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যা মামলার শুনানি আজ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। দেশটির করা এ মামলার আজ শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল সরকারের অন্যতম মুখপাত্র আইলন লেভি বলেন, বিশ্ব আদালতের এ শুনানিতে ইসরায়েলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসকে রক্ষা করতে প্রিটোরিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার যে অভিযোগ এনেছে তা মোকাবেলার জন্য বৃহস্পতিবার আদালতে ইসরায়েলি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এতে আত্মপক্ষ সমর্থনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল।

গত ডিসেম্বরের শেষে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে হামলা বন্ধের দাবিতে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। প্রায় তিন মাসের ইসরায়েলি বোমাবর্ষণে সাড়ে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার অভিযোগ করা হয়েছে। এসব নিহতের মধ্যে প্রায় ১০ হাজার শিশু রয়েছে। মামলার আবেদনে ৮৪ পৃষ্ঠার নথি সংযুক্ত করেছে দেশটি। এতে ইসরায়েলেরর বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

আইসিজেকে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধের বিচার করে এই আদালত। তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল— দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য।

দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী লিওর হাইয়াত এক এক্সবার্তায় বলেছেন, দক্ষিণ আফ্রিকা যে দাবি করেছে তার বাস্তব ও আইনগত কোনো ভিত্তি নেই। এটি আদালতকে ঘৃণ্য ও অবমাননাকর উপায়ে শোষণের শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১০

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১১

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১২

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৩

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৪

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৫

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৬

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৭

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৮

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৯

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

২০
X