কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
আইসিজেতে শুনানি

গাজায় গণহত্যার অভিযোগ নাকচ ইসরায়েলের

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে মামলার দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে মামলার দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার ওপর শুক্রবার (১২ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হলে এই অভিযোগ প্রত্যাখ্যান করে দেশটি। খবর আলজাজিরার।

শুক্রবার ইসরায়েলের আইনি দলের প্রতিনিধিরা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার মামলাটি ‘ভিত্তিহীন’, ‘অযৌক্তিক’ ও ‘মানহানিকর’। তাদের দাবি, ইসরায়েল যা করেছে তা কোনো জাতিকে ধ্বংস করতে নয় বরং তার নিজের জনগণকে রক্ষা করতে।

গতকাল বৃহস্পতিবার শুনানির প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা বিশ্ব আদালতে দাবি করেছে, গাজায় গণহত্যা চালানোর জন্য পরিকল্পিতভাবে কাজ করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় ২৩ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ শতাংশ নারী ও শিশু।

এর আগে গত ডিসেম্বরের শেষে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলার আবেদনে ৮৪ পৃষ্ঠার নথি সংযুক্ত করে দেশটি। এতে ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

আইসিজে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধের বিচার করে এই আদালত। তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল— দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X