কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম করল কুয়েত

কুয়েতের বিমানবন্দরে প্রবাসীরা। ছবি : রয়টার্স
কুয়েতের বিমানবন্দরে প্রবাসীরা। ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কয়েক লাখ প্রবাসী গৃহকর্মী কাজ করেন। ঘরের কাজের সহায়তার উদ্দেশ্যে তাদের নিয়োগ দিয়ে থাকেন কুয়েতিরা। তবে এ নিয়ে কুয়েতিদের প্রায় সময় নানান জটিলতায় পড়তে হয়। এ নিয়ে নিয়োগ সংস্থা ও নিয়োগকর্তারা মাঝে মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। তাদের এই বিবাদ এড়াতে গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসী গৃহকর্মী নিয়োগ করতে একজন কুয়েতি কত টাকা খরচ করতে পারবেন সেটা বেঁধে দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে একটি নির্দেশনা জারি করেছেন কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান। দেশটির উপ-প্রধানমন্ত্রী (১) শেখ তালাল খালেদ আল আহমদ আল জাবের আল সাবাহ-এর সুপারিশের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়োগ কাঠামো অনুসারে, এশিয়ার কোনো দেশ থেকে গৃহকর্মী নিয়োগ করতে হলে ৭৫০ এবং আফ্রিকার কোনো দেশের গৃহকর্মী নিয়োগের জন্য ৫৭৫ কুয়েতি দিনার গুণতে হবে। তবে গৃহকর্মী কোনো কুয়েতি নাগরিকের দেওয়া বিশেষ পাসপোর্টধারী হলে ৩৫০ দিনার খরচ করা যাবে। এ ছাড়া গৃহকর্মীদের ভ্রমণের খরচের বিষয়টি যোগ করা হয়েছে।

তবে গালফ নিউজের খবরে বলা হয়েছে, অনেক সময় গৃহকর্মীরা চুক্তি ভঙ্গ করে। তখন নিয়োগ সংস্থার সঙ্গে নিয়োগকারীর বিরোধের সৃষ্টি হয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে নিয়োগকারী যেন তার ন্যায্য ক্ষতিপূরণটা লাভ করেন তা নিশ্চিত করতেই এ নিয়ম করা হয়েছে।

বর্তমানে কুয়েতে ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন প্রবাসী গৃহকর্মী রয়েছেন। এদের বেশিরভাগ ভারত, ফিলিপাইনস, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের নাগরিক। এ ছাড়া ইথিওপিয়া, বেনিন, ইন্দোনেশিয়া, মালি ও মাদাগাস্কার থেকেও অল্পসংখ্যক গৃহকর্মী দেশটিতে কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X