কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ১৬০ হামলা

ইরাকের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনা। ছবি : সংগৃহীত
ইরাকের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ১৬০ বারের বেশি হামলা হয়েছে। এ ছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজে পর্যন্ত হামলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইরাক, সিরিয়া ও জর্ডানে মার্কিন সেনাদের ওপর ১৬০ বারের বেশি হামলা হয়েছে। লোহিত সাগরেও মার্কিন যুদ্ধজাহাজ হামলার শিকার হয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের দিকে প্রায় প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

এতদিন এসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত না হলেও গত রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি সেনা। গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে।

গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকেও কিছুটা দায়ী মনে করে মধ্যপ্রাচ্যের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। এ জন্য হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা করে আসছে এসব গোষ্ঠী। রোববারের হামলার পরও ইরানের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে ওয়াশিংটন। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

রোববারের হামলার পর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান-সমর্থিত কট্টর জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের যথাসময়ে ও মানানসই উপায়ে জবাবদিহির আওতায় আনা হবে।

তবে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন সিনেটররা মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশে সরাসরি হামলা চালাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X