কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৩

মঙ্গলবার জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
মঙ্গলবার জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের একটি হাসপাতালে চিকিৎসক ও বেসামরিক নাগরিকের ছদ্মবেশে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) শহরের ইবনে সিনা হাসপাতালে এ হামলা হয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা ইবনে সিনা হাসপাতালে হামলা চালিয়েছে। এ হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় সময় তারা ঘুমাচ্ছিলেন।

রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে জেনিনের ইবনে সিনা হাসপাতালে দখলদার ইসরায়েলি বাহিনীর বুলেটে তিন ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই তিন ব্যক্তি হামাসযোদ্ধা। তারা রোগীর বেশে হাসপাতালে লুকিয়ে ছিলেন। তাদের মঙ্গলবার ইসরায়েলি সেনারা হত্যা করেছেন।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রায় ১২ ইসরায়েলি সেনা চিকিৎসক ও বেসামরিক নাগরিকের ছদ্মবেশে হাসপাতালের করিডোরে অ্যাসল্ট রাইফেল নিয়ে ঘুরাফেরা করছেন। এদের মধ্যে তিনজন নারীর পোশাক এবং দুজন চিকিৎসকের পোশাক পরা ছিলেন।

এই হামলার পর এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি বাহিনীর এ অপরাধের জবাব দেওয়া হবে। মঙ্গলবারের এই হামলা গাজা থেকে জেনিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত অপরাধের ধারাবাহিকতা। নিহতদের একজন হামাসযোদ্ধা বলেও নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X