কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৬

সিরিয়ার দেইর আল যুহর প্রদেশের একটি সেনাঘাঁটি। ছবি : সংগৃহীত
সিরিয়ার দেইর আল যুহর প্রদেশের একটি সেনাঘাঁটি। ছবি : সংগৃহীত

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (০৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাদের বসবাস করা একটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে করে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসপিএফ) ছয় সেনা নিহত হয়েছেন।

সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, সিরিয়ার দেইর আল যুহর প্রদেশে একটি সেনাদের প্রশিক্ষণ ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ সময় একটি ড্রোন সেনাদের ডরমিটরিতে আঘাত হেনেছে। মার্কিন সেনারাও হামলার শিকার ঘাঁটিতে অবস্থান করছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় দুটি সূত্রের বরাতে জানিয়েছে, সেনাঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া এ ড্রোন এমন এলাকা থেকে ছোড়া হয়েছে যেখানে ইরানপন্থি প্রক্সি গ্রুপ সক্রিয় রয়েছে।

এ ঘটনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এসডিএফ। তারা জানিয়েছে, হামলাকারীদের লক্ষ্য করে জবাবে পাল্টা হামলার অধিকার তাদের রয়েছে।

এদিকে এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইরানপন্থি ইরাকের সশস্ত্রগোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। গোষ্ঠীটি হামলার দায় স্বীকার ও ড্রোন নিক্ষেপের ভিডিও প্রকাশ করেছে।

এর অগে গত ২৮ জানুয়ারি সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে তিন মার্কিন সেনা নিহত ও ৪১ জন সেনা আহত হন। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এটিই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহতের ঘটনা। এ হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ হামলার ঘটনায়ও সশস্ত্র গোষ্ঠীটি দায় স্বীকার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X