কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা

ইসরায়েলিদের তৈরি করা ব্যারিকেড। ছবি : রয়টার্স
ইসরায়েলিদের তৈরি করা ব্যারিকেড। ছবি : রয়টার্স

গাজায় একের পর এক অমানবিক আচরণ করছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে এবার গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আন্দোলনকারীরা গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তারা কারেম আবু সালেম সীমান্তে ব্যারিকেড তৈরি করেছে।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদামাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলিদের বাধার কারণে সীমান্তে ১৩২টি ত্রাণবাহী ট্রাক আটকা পড়েছে।

ইসরায়েলি আন্দোলনকারীদের দাবি, জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা সেন্ট্রাল গাজায় যে কোনো ধরনের ত্রাণের ট্রাক প্রবেশ করতে দিবে না। এজন্য তারা সম্প্রতি আশদোদ বন্দরসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে জোরেশোরে আলোচনা চলছে। এমনকি যুদ্ধবিরতির আলোচনা নিয়ে নিজেদের মূল্যায়ন জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে সে আলোচনাও অবার ফাঁস হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের প্রস্তাবনায় এ ধাপে ৪৫ দিন করে তিন স্তরের যুদ্ধবিরিতির প্রস্তাব করা হয়েছে। ফলে তিন ধাপে মোট ১৩৫ দিনের যুদ্ধবিরতি হবে। গত সপ্তাহে কাতার ও মিসরের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আলোচনা হয়।

প্রস্তাবানুসারে যুদ্ধবিরতির সময় উভয়ের মধ্যে বন্দি বিনিময়, গাজাকে পুনর্গঠনের কাজ, উপত্যকা থেকে ইসরায়েলের সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং মরদেহ আদান-প্রদান করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের নারী জিম্মি, ১৯ বছরের নিচের পুরুষ এবং বৃদ্ধ ও অসুস্থদের মুক্তি দেবে ফিলিস্তিন। এর বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুরা মুক্তি পাবেন।

দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চলাকালে বাকি থাকা সব পুরুষ জিম্মিকে মুক্তি এবং তৃতীয় ধাপে মরদেহ ফেরত দেওয়া হবে। এভাবে করে তৃতীয় ধাপে উভয় দেশ যুদ্ধ শেষ করার ব্যাপারে সম্মত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X