কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলে হামলার প্রতিবাদে লোহিত সাগরে সরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটি নৌপথে চলাচলকারী জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে। এবার তাদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দুটি সূত্র জানিয়েছেন, ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী এমকিউ-৯ রিপার মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার মুখোমুখি হয়েছে দেশটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও ড্রোন ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেন্টাগন ড্রোন ভূপাতিতের খবর নিশ্চিত করেছে। সোমবার ইয়েমেনের কাছাকাছি এলাকায় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

তিনি জানান, সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ভূপাতিত করা ড্রোনটিকে উদ্ধার করা হয়নি বলেও জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এর আগে গত বছরের নভেম্বরে ইয়েমেন উপকূলে আরেকটি এমকিউ-৯ মার্কিন ড্রোন ভূপাতিত করে হুতিরা। সামরিক এ ধরনের ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

গত ৭ অক্টেবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থন নিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠীটি। পরে এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম যুক্ত করে তারা। হুতিদের দাবি, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ হামলা অব্যাহত রাখবে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের এসব হামলার জবাবে ইয়েমেনে ইরানপন্থি এই গোষ্ঠীটির সামরিক স্থাপনায় একের পর এক পাল্টা হামলা করে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

১০

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

১১

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

১২

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

১৩

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১৪

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১৫

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৭

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৮

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৯

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

২০
X