কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলা-অবরোধে গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল অচল

দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির কাছে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির কাছে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের টানা হামলা ও অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার ‍দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল অকার্যকর হয়ে গেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা রয়টার্সকে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে এখন মাত্র চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তারা রোগীদের দেখাশোনা করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাসও বলেছেন নাসের হাসপাতাল অচল হয়ে গেছে। এক বিবৃতিতে টেড্রোস বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অবরোধ ও হামলার কারণে নাসের হাসপাতাল আর কাজ করছে না। গত শুক্র ও শনিবার জ্বালানি নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে গেলেও রোগীদের অবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের পর্যবেক্ষণ করতে হাসপাতালের ভেতরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, হাসপাতালে এখনো প্রায় ২০০ রোগী রয়েছে। তাদের মধ্যে অন্তত ২০ জনকে জরুরিভাবে অন্য হাসপাতালে রেফার করা দরকার। চিকিৎসা রেফারেল প্রতিটি রোগীর অধিকার। এ ক্ষেত্রে বিলম্বের মূল্য রোগীদের জীবন দিয়ে দিতে হবে। রোগী ও হাসপাতালে প্রবেশে সহায়তা করতে হবে।

নাসের হাসপাতাল গাজার সবচেয়ে বড় সক্রিয় স্বাস্থ্যকেন্দ্র ছিল। তবে প্রায় এক মাসের ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে হাসপাতালটি অচল হয়ে গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X