কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় না খেতে পেয়ে ২ মাসের শিশুর মৃত্যু

খাবার নিতে ভিড় করেছে ফিলিস্তিনি শিশুরা। ছবি : সংগৃহীত
গাজায় না খেতে পেয়ে ২ মাসের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় না খেতে পেয়ে দুই মাস বয়সী একটি ছেলেশিশু নিহত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বার্তা সংস্থা শেহাব জানিয়েছে, শুক্রবার গাজা শহরের আল-শিফা হাসপাতালে মাহমুদ ফাতুহ মারা যায়। ভিডিওতে দেখা যায়, ক্ষীণকায় মাহমুদ হাসপাতালের বিছানায় শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে একজন স্বাস্থ্যকর্মী তার কাছে ছুটে যান। এরপর তিনি জানান, মাহমুদ তীব্র অপুষ্টিতে ভুগে মারা গেছে।

ওই স্বাস্থ্যকর্মী বলেন, একজন নারী তার শিশুসন্তানকে নিয়ে আসছে আর সাহায্যের জন্য চিৎকার করছেন। তার ফ্যাকাশে হয়ে যাওয়া শিশুটি শেষ নিঃশ্বাস নিচ্ছে বলেই মনে হচ্ছে ছিল।

তিনি বলেন, আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সে তীব্র অপুষ্টিতে ভুগছে। চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যান। কয়েক দিন সে দুধ খায়নি। কেননা গাজায় শিশুদের খাওয়ার মতো কোনো দুধ নেই।

গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে ২৩ লাখ মানুষের এই উপত্যকায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। তবে হামাসের সঙ্গে দেনদরবার শেষে ডিসেম্বরে মানবিক ত্রাণসহায়তার জন্য একটি প্রবেশপথ খুলে দেয় তারা। তবে এখন গাজায় যে ত্রাণসহায়তা প্রবেশ করছে তা প্রয়োজেনর তুলনায় খুবই নগণ্য। জাতিসংঘ বলছে, গাজার ২৩ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণসহায়তার পরিমাণ বাড়ানোর দাবি উঠলেও আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X