কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ সৌদি আরবে উড়াল দিলেন জেলেনস্কি

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইউক্রেনের প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইউক্রেনের প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরকালে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ এবং রাশিয়া থেকে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মুক্ত করার ব্যাপারে আলোচনা করেন। খবর আলজাজিরার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জেলেনস্কি সৌদি আরবে পৌঁছান। তাকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ।

জেলেনস্কির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুদ্ধের অবসানের জন্য একটি ইউক্রেনীয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি ক্রাউন প্রিন্সের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

অন্যদিকে রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানের লক্ষ্যে সব আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আবরেব আগ্রহ ও সমর্থনের নিশ্চয়তা দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

সফর শেষে ইতোমধ্যে সৌদি আরব ছেড়ে গেছেন জেলেনস্কি। এর আগে ২০২৩ সালের মে মাসে সৌদি আরব সফর করেছিলেন জেলেনস্কি। সেবার তিনি মোহাম্মদ বিন সালমান ও অন্যান্য আরব নেতার সঙ্গে বৈঠক করেছিলেন।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তি আলোচনায় যুক্ত রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১০

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৩

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৪

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৫

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৬

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৭

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৮

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৯

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

২০
X