কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

কাবায় ইতিকাফকারীর সংখ্যা জানাল সৌদি আরব

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

পবিত্র কাবায় ইতিকাফকারীর সংখ্যা জানিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এ বছর ইতেকাফকারীর সংখ্যা গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। শনিবার (২৩ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছে, এ বছর কাবায় ইতিকাফে অনুমতি প্রাপ্তদের সংখ্যা ইতোমধ্যে দ্বিগুণ হবে। অনুমতিপ্রাপ্তদের সংখ্যা ইতিকাফকারীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।

মুসলিমরা রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদে ইবাদত করে ব্যয় করেন। এ সময়কে ইসলামে ইতিকাফ বলে অবিহিত করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (স.) এর প্রদর্শিত পন্থায় এ ইবাদত পালন করেন মুসলিমরা। চলতি বছর সৌদি আরবে ১১ মার্চ থেকে রমজানের শুরু হয়েছে।

কাবার গাইডেন্স অ্যান্ড কনসালটিং বিভাগের প্রধান আবদুলমোহসেন আল গামদি বলেন, চলতি বছরে ইতিকাফ পালনের জন্য তিনটি তলায় অনুমতি দেওয়া হয়েছে। তিনি আল আখবারিয়াকে বলেন, গত বছরের তুলনায় এবার ইতেকাফকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এরমধ্যে এক হাজার নারী রয়েছেন। সব মিলিয়ে ইতেকাফকারীর সংখ্যা ছয় হাজারে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কাবায় তিন হাজার ইবাদতকারী ইতেকাফ পালন করেন। তবে এ বছর এ সংখ্যা শতভাগ বেড়েছে। গত ৭ রমজান থেকে ইতিকাফের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইতিকাফের জন্য নির্ধারিত জায়গা পূর্ণ না হওয়া পর্যন্ত এ রেজিস্ট্রেশন চলবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় এই সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। সংস্থাটি বলছে, স্থিতিশীল ও আধ্যাত্মিক পরিবেশে ইতিকাফ ও ইবাদতের জন্য এই প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে।

তবে মজসিদুল হারামে ইতিকাফ পালন করতে আবেদনকারীদের নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে। পবিত্র এই মসজিদের নিয়ম-কানুন মেনে চলবে এই মর্মে আবেদনকারীকে সম্মতি দিতে হবে। ২০ রমজানের নির্ধারিত সময়ে ইতিকাফ শুরু করতে হবে এবং আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X