কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৪৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার প্রস্তুতি তুঙ্গে, যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত সোমবার সিরিয়ায় একটি ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে পাল্টা হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান। শুধু তাই নয়, এই ঘটনা থেকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে পর্যন্ত বলেছে তেহরান। খবর এনডিটিভির।

এক এক্সবার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে তেহরান। ইরানি হামলার শিকার না হতে দুই দেশের এই দ্বন্দ্ব থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলেই মনে করে ইরান।

এই চিঠির জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে বলে দাবি করেছেন জামশিদি। অবশ্য এই বিষয়ে এখানো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

তবে একটি অজ্ঞাত সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আমেরিকা উচ্চসতর্ক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকান স্থাপনায় ইরান বড় ধরনের হামলা করতে পারে, এমন সম্ভাবনা থেকে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন যে এবার ইসরায়েলের ভেতরে যে কোনো ধরনের হামলা হতে পারে। বিশেষ করে এবারের হামলা বেসামরিক মানুষের পরিবর্তে ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা স্থাপনায় হতে পারে।

গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত সাতজন ইরানি নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুজন জেনারেলও ছিলেন। এই হামলার পর পর চিরশত্রু ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তবে এই পাল্টা জবাব কখন দেওয়া হবে, তা স্পষ্ট নয়। এমনকি ইরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে না কি হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপ দিয়ে হামলা করাবে তা-ও স্পষ্ট নয়।

এ দিকে ইরানের সম্ভাব্য হামলা ঘিরে উচ্চ সতর্কতায় আছে ইসরায়েলও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X