কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

৩ মাসে ফিলিস্তিনের ২৭৫০ একর জমি দখলে নিল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি। ছবি : সংগৃহীত

কয়েক মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। কেবল হামলা নয়, দেশটির সেনারা ফিলিস্তিনে একের পর এক ভূখণ্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। মাত্র তিন মাসে তারা ফিলিস্তিনের ২৭৫০ একর জমি দখল করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে বলা হয়েছে, গাজায় আগ্রাসনের পাশাপাশি পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখে ইসরায়েল। দেশটির মানবাধিকার সংগঠন পিস নাউয়ের হিসাব অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরের ২৭৫০ একর জমিকে খাসজমি হিসেবে ঘোষণা করেছে। দেশটির সরকার এসব জমিকে খাসজমি হিসেবে দখলে নিয়েছে।

হারেৎজ জানিয়েছে, কেবল চলতি বছরেই নয়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ইসরায়েল সরকার পশ্চিম তীরের ৫ হাজার ৯০০ একর জমিকে খাসজমি ঘোষণা করেছে। এসব এলাকায় ইসরায়েলিরা নির্বিঘ্নে বসতি গড়ে তুলতে পারে।

হারেৎজ জানিয়েছে, চলতি বছরের শুরুতে ইসরায়েল সরকার পশ্চিম তীরের ২ হাজার ৭৪৩ একর জমিকে খাসজমি ঘোষণা করেছে। এর মধ্যে ২ হাজার একর জমি জর্ডান উপত্যকার, ৬৫০ একর জমি আবু দিস এবং ৪৩ একর জমি পশ্চিম তীরের হেরোদিয়ান ন্যাশনাল পার্ক এলাকার।

পিস নাউয়ের তথ্যানুসারে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যে পরিমাণ জমি ইসরায়েল দখল করেছে তা রাষ্ট্রটির যে কোনো বছর দখল করা জমির তুলনায় বিশাল রেকর্ড। এর আগে ১৯৯৯ সালে এক হাজার ২৮৫ একর জমিকে খাসজমি ঘোষণা করে ইসরায়েল সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১০

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১১

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

১২

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

১৩

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

১৪

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১৬

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৭

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

১৮

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

১৯

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X