মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে কড়া জবাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান। ছবি : ইরনা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান। ছবি : ইরনা

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে এ বিষয়টি জানা গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান বলেন, ‘ইরানের বিরুদ্ধে আরও বেআইনি নিষেধাজ্ঞা প্রয়োগে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টি দুঃখজনক।’

তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ইরান ইসরায়েলের আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। তাই ইসরায়েলকে সন্তুষ্ট করতে যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুসরণ করা ইইউর উচিত হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইসরায়েল বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এ বিষয়ে ইইউর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।’

১ এপ্রিল সিরিয়ায় ইরান কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ১৪ এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশ ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েলি বাহিনী। এর কয়েক দিন বাদেই শুক্রবার ভোররাতে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এরই মধ্যে ইরানের সামরিক শক্তির লাগাম টানতে চলমান নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শিগগিরই এ কার্যক্রম শুরুর অঙ্গীকারও করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X