কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১০:০০ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

৫০০ কেজির ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা করেছিল ইসরায়েল

যুদ্ধবিমান থেকে ছোড়া হচ্ছে র‌্যামপেজ ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি : দ্য টাইমস অব ইসরায়েল
যুদ্ধবিমান থেকে ছোড়া হচ্ছে র‌্যামপেজ ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি : দ্য টাইমস অব ইসরায়েল

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর বিশ্বজুড়ে নতুন হিসাব-নিকাশ চলছে। দুই দেশের শক্তি নিয়ে হচ্ছে বিশ্লেষণ। চেষ্টা চলছে কারা কী অস্ত্র ব্যবহার করে হামলা করেছে এবং সেই অস্ত্রের শক্তিই-বা কেমন।

এবার জানা গেল ইসরায়েলের ভয়ংকর এক ক্ষেপণাস্ত্রের নাম। যেটি ইরানে হামলায় ব্যবহার করা হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলায় ইসরায়েল অত্যাধুনিক ‘র‌্যামপেজ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি শত্রুঘাঁটিতে তাণ্ডব চালাতে সক্ষম।

এ ক্ষেপণাস্ত্র ইসরায়েল ছুড়েছে বিমান থেকে। ইরানের কাছাকাছি একটি দেশ থেকে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির ওজন ৫০০ কেজি। এটি খুব সহজে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।

প্রতিবেদনে দাবি করা হয়, র‌্যামপেজ সেই সক্ষমতা প্রমাণ করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে তা আঘাত হানে।

ইসরায়েলের উদ্দেশ্য ছিল, ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে বাংকারের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা চালিয়ে তাণ্ডব সৃষ্টি করা।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের মাটিতে তেহরানের হামলার জবাবে তেলআবিব এ হামলা করে।

এর আগে ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করে। এতে দেশটি ৩০০-এর বেশি ড্রোন-ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১০

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১১

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১২

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৩

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৪

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৬

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৭

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৮

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৯

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

২০
X