কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১০:২৭ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

তবে কি পিছু হটছে ইসরায়েলি সেনারা

আইডিএফ কমান্ডারের সঙ্গে ইসরায়েলি সেনারা। পুরোনো ছবি।
আইডিএফ কমান্ডারের সঙ্গে ইসরায়েলি সেনারা। পুরোনো ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হাসামকে পুরোপুরি নির্মূলের বার্তা দিয়ে আসছে। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা এখনো নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে তেমন কোনো ফলাফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে রোববার (২৮ এপ্রিল) আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের ৩০ সেনা নিজেদের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রুপার ইউনিটের সেনারা বলছেন, রাফাহ সীমান্তে অভিযানের জন্য ডাকা হলে তারা এতে সাড়া দেবেন না।

গাজার বর্তমান সবশেষ নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মিসরের রাফাহ সীমান্ত। এলাকাটিতে ইসরায়েল অভিযানের পরিকল্পনা করছে। এমন সময় দেশটির সেনারা এ মনোভাব জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব রিজার্ভ সেনাদের দায়িত্বে ফেরাতে জোর করবেন না কমান্ডাররা। তবে এর মাধ্যমে দীর্ঘ এ যুদ্ধে সেনারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন তা স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে গত বুধবার (২৪ এপ্রিল) টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা দখলের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদন পেলেই অভিযান শুরু করা হবে।

নাম প্রকাশে ওই কর্মকর্তা জানান, হামাসের শেষ ঘাঁটি রাফা। সেখান থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে হামাসের ঘাঁটি আক্রমণ করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ইসরায়েল একটি স্থল অভিযানের পথে এগিয়ে যাচ্ছে। তবে কখন এ হামলা শুরু হবে সে ব্যাপারে কোনো সময়সীমা উল্লেখ করেননি ইসরায়েলের কর্মকর্তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার বলেছে, তারা গাজা উপত্যকায় অভিযানের জন্য দুটি রিজার্ভ ব্রিগেড মোতায়েন করার জন্য প্রস্তুত রয়েছে। কারণ, সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে ১ হাজার ২০০ এর বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা ধরে নিয়ে যায় কয়েকশ ইসরায়েলিকে। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেলআবিব কোনো মানবিক নিয়ম মানছে না।

নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজারের অধিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X