কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের, কী করবে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আরও একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভাসছে, তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো। মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান। আর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট পুতিন। অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওই দেশ।

২০১৬ সালে রিয়াদে শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব। এরপর একই বছর তেহরানে এবং মাশহাদে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয়। এরই জের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহরাইন। দীর্ঘ আট বছর পর এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহরাইনের বাদশাহ হামাদ।

বাহরাইনের বাদশাহ হামাদ বলেন, ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল। কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাদশাহ হামাদ। এরপরই এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে দেরি করার কোনো কারণ নেই। আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছি।

চলতি মাসে বাহরাইনে আরব লিগের ৩৩তম সামিট অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের আলোচনা পুনরুজ্জীবিত করতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে মানামার প্রতি আবেদন জানায় আরব লিগের সদস্য রাষ্ট্ররা। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বাদশাহ হামাদ বলেন, এই সমস্যা সমাধানে আমরা সবার আগে রাশিয়ার সহায়তা চাই।

গেল বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগায়। মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরুর পর এটিকে স্বাগত জানায় বাহরাইন। ওই সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এ ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে। আর আলোচনা ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথও তৈরি করবে।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গেল কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে। ইসরায়েলের সঙ্গে যেমন আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের পথ খুলেছে, তেমনি সংঘাতও বেড়েছে এই অঞ্চলে। এমতাবস্থায় কয়েক বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন। তবে নিজেদের চিরশত্রু ইরান যদি এবার বাহরাইনকে পাশে পায়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু যে নিরাপত্তাহীনতায় ভুগবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X