কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজে হামলা বন্ধ করতে ইয়েমেনের প্রতি চীনের আহ্বান

পুরোনো ছবি
পুরোনো ছবি

লোহিত সাগরে বেসামরিক জাহাজের ওপর হামলা ও হয়রানি বন্ধ করতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে চীন। রোববার (২৬ মে) হুতিদের এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর রয়টার্সের।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে রোববার কায়রোতে বৈঠক করেন ওয়াং। বৈঠক শেষে এক সংবাদ হুতিদের হামলার কথা না উল্লেখ করে এই আহ্বান জানান তিনি। এর আগে চলতি মাসের শুরুতে একই আহ্বান জানিয়েছিলেন চীনের অন্য কূটনীতিকরা।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১০

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১২

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৩

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৪

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৬

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৭

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৮

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৯

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

২০
X