বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে দুই কিশোর ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, এই অঞ্চলে অব্যাহত সহিংসতার মধ্যে সর্বশেষ রক্তপাত এটি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহত দুই কিশোরের মধ্যে একজনকে চিহ্নিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই কিশোরের নাম মুহাম্মদ ফুয়াদ আত্তা আল-বায়েদ (১৭)। রামাল্লার পাশে উম সাফা গ্রামে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি মাথায় লেগে মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ফিলিস্তিনের পশ্চিম তীরে রক্তক্ষয়ী চলমান সংঘাতে ইসরায়েল সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে জেনিন ক্যাম্পের এক কিশোর। এরই জবাবে গুলি চালিয়ে কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা। নাবুলাসে অপর ঘটনায় আরেক ফিলিস্তিনি কিশোর নিহত হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, রামাল্লার উত্তরে জালাজোন শরণার্থী শিবিরের ছেলেটিকে মৃত্যুর আগে ইস্তিশারি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী সরাসরি গোলাবারুদ, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করেছিল।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা একটি গাড়িতে গুলি চালিয়েছে।

সশস্ত্র বাহিনী টুইটে লেখে, কিছুক্ষণ আগে সেবাস্তিয়া শহরে একটি গাড়িচাপার চেষ্টা হয়েছিল। বাহিনী গাড়িতে সরাসরি আগুন দিয়ে প্রতিক্রিয়া জানায়। চালককে হত্যা করা হয়েছে। অন্য সন্দেহভাজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে এ মাসের শুরুতে উম্মে সাফায় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছিলেন, ২৪ বছর বয়সী আবদেল-জাওয়াদ হামদান সালেহও একটি বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর দ্বারা বুকে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X