মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মিদের ব্যাপারে ভয়ংকর তথ্য দিল ফিলিস্তিনি গোষ্ঠী

জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি অভিযান। ছবি : সংগৃহীত
জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি অভিযান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলা থামাতে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। জিম্মিদের মুক্তির ওপর ভিত্তি করে চলছে এ আলোচনা। তবে এবার সেই জিম্মিদের ব্যাপারে এবার ভয়ংকর তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে এই মুহূর্তে ঠিক কতজন বেঁচে আছে তা কারো জানা নেই। শুক্রবার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঠিক কতজন জিম্মি বেঁচে আছেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। কেবল আমি না, কারোরই এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই।

সম্প্রতি গাজার নুসেইরাত শরণার্থী শিবির চতুর্মুখী হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলা চালিয়ে চার জিম্মিকে মুক্ত করে তারা। তবে জিম্মিদের মুক্ত করতে চালানো সামরিক অভিযানে ফিলিস্তিনের দুই শতাধিক লোক নিহত হন। গাজায় জিম্মিদের ফিরিয়ে নেওয়ার পর তাদের স্বজন ও চিকিৎসকদের দাবি, গাজায় তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। ফলে তারা এখন মানসিক সমস্যায় ভুগছেন।

ওসামা হামদান বলেন, যদি তাদের মানসিক সমস্যা থাকে তাহলে তা ইসরায়েলের কারণে। হামাসের কারণে এমনটা হয়নি। বরং ইসরায়েলি আচরণের কারণে তাদের এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, গত ৭ অক্টোবর যখন তাদের জিম্মি করা হয় তখনের চেয়ে তখন যাদের মুক্ত করা হয় তখন তাদের শারীরিক অবস্থার আরও বেশি ভালো ছিল।

যুদ্ধবিরতি নিয়েও কথা বলেছেন হামাসের এ নেতা। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির মাধ্যমে বাকি জিম্মিদের মুক্ত করতে চাইলে সেটি হতে হবে স্থায়ী যুদ্ধবিরতি। এ জন্য গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করতে হবে এবং ফিলিস্তিনিদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের হাতে ছেড়ে দিতে হবে। এ ছাড়া গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X