কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও বাসে আগুন

লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় জ্বলছে ইসরায়েলের একটি এলাকা। ছবি : এক্স
লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় জ্বলছে ইসরায়েলের একটি এলাকা। ছবি : এক্স

টানা তিন ধরে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সশস্ত্র এ গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের বাড়িঘর ও একটি বাসে আগুন লেগে গেছে। শুক্রবার (১৪ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা শুক্রবার রকেট, ড্রোন ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলা ও দখলকৃত শেবা ফার্মস এলাকায় এ হামলা চালানো হয়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে চালানো এ হামলায় মেতুলার দুটি বাড়ি ও একটি বাসে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, সেনা ও দেশটির কৃষকদের লক্ষ্য করে অন্তত পাঁচটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর একটি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি দল কাজ করছে। অন্য এলাকায় আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X