স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল

কিউবা মিচেল। ছবি: সংগৃহীত
কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

ভারত ও নেপাল ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ভুগছেন চোটে। দুজনকেই আগামী ম্যাচগুলোতে পুরোপুরি ফিট না পাওয়ার সম্ভাবনা বেশি। তাই তাদের বদলি হিসেবে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ও মুর্শেদ আলীকে ক্যাম্পে ডাকা হয়েছে।

গত জুনে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান কিউবা। কিন্তু সিঙ্গাপুর ও হংকং ম্যাচে জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাননি তিনি। ভারতের বিপক্ষে প্রাথমিক দলে শুরুতে তাকে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয় কোচ হ্যাভিয়ের কাবরেরাকে। সমালোচনা হলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন কোচ। কিন্তু ইব্রাহিমের চোট খুলে দিল কিউবার কপাল। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের সামনে এখন চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার সুযোগ।

কিউবার পাশাপাশি মুর্শেদও ডাক পেয়েছেন। মুর্শেদ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ছিলেন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ চলায় জাতীয় ফুটবল দল রোববার (৯ নভেম্বর) বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলন করবে। ৫-৮ নভেম্বর জাতীয় ফুটবল দলের অনুশীলনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। আজ হেড কোচ ক্যাবরেরা ১৫ মিনিটের জন্য মিডিয়া সেশন রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X