কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে ট্রাক্টরে বাসের ধাক্কা, নিহত ১৯

সড়ক থেকে পাহাড়ি ঢালে পড়ে বাসটি দুমড়েমুচড়ে যায়। ছবি : সংগৃহীত
সড়ক থেকে পাহাড়ি ঢালে পড়ে বাসটি দুমড়েমুচড়ে যায়। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। যদিও স্থানীয় গভর্নর প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। পরে তা সংশোধন করা হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) ভোরে মেক্সিকোর মধ্যরাজ্য জাকাতেকাসে একটি মহাসড়কে বাসটি ভুট্টাবাহী ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাহাড়ি ঢালে পড়ে দুমড়েমুচড়ে যায়।

ঘটনার পর জাকাতেকাসে গভর্নর ডেভিড মনরিয়াল ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তবে রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে একটি বিবৃতিতে এই সংখ্যাটি সংশোধন করে ১৯ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, বাসটি চিহুয়াহুয়া রাজ্যের মার্কিন-মেক্সিকো সীমান্তের শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে অভিবাসী কেউ নেই। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তারা ট্রাক্টরের চালককে গ্রেপ্তারের চেষ্টা করছেন। তাকে পাওয়া গেলে ঘটনার অন্য দিকও জানা যাবে।

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, শনিবার সকালে একটি উপত্যকায় মরদেহ পড়ে থাকতে তিনি দেখেছেন। সেসব উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাকবলিত বাসের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট। ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধারকারী দল, নিরাপত্তা বাহিনী ও সেনা সদস্যরা এলাকাটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে। পাহাড়ি ঢালে বাসের ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করে সমতলে আনতে তারা হিমশিম খাচ্ছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X