কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরিতে দুই প্রধান সড়কের সন্ধিস্থলে এই দুর্ঘটনা ঘটে। ছবি : রয়টার্স
দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরিতে দুই প্রধান সড়কের সন্ধিস্থলে এই দুর্ঘটনা ঘটে। ছবি : রয়টার্স

কানাডায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। কানাডার ম্যানিটোবায় বৃহস্পতিবার (১৫ জুন) ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহত আরোহীদের সবাই বয়স্ক নাগরিক ছিলেন।

দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরিতে দুই প্রধান সড়কের সন্ধিস্থলে এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সিবিসি নিউজ জানায়, বাসের যাত্রীরা কারবেরিতে একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রব হিল বলেন, ‘এ দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। আজকের দিনটি মনে রাখা হবে। ম্যানিটোবা তথা পুরো কানাডার জন্য অপরিসীম বেদনার দিন এটি।’

নির্মেশ ভাদেরা নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটিতে আগুন ধরে যাওয়ার পর রাস্তার পাশে ঘাসের ওপর গিয়ে পড়ে। এ সময় ভেতরে যাত্রীরা আটকে ছিলেন। উদ্ধারকর্মীরা যাত্রীদের টেনে বের করার চেষ্টা করছিলেন।

বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন, যাদের ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, দুই গাড়ির চালকই জীবিত আছেন। তবে কার দোষে এমন দুর্ঘটনা, সেটি তারা বলছেন না।

ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেন, ‘আজ যারা তাদের প্রিয়জন হারাল, তাদের জন্য আমার গভীর সমবেদনা। আমি আহতদের কথাও স্মরণ করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যন্ত্রণা আমি কল্পনাও করতে পারি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X