শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার নাগরিকদের ভিসা দেবে না ভারত

দুই দেশের প্রধানমন্ত্রী। ছবি : এপি
দুই দেশের প্রধানমন্ত্রী। ছবি : এপি

কানাডার নাগরিকদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটেও ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছে।

ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতীয় মিশনের কাছ থেকে একটি নোটিশ এসেছে। ওই নোটিশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা সেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের পৃষ্ঠপোষকতার প্রমাণ মিলেছে। ট্রুডোর এমন অভিযোগের পরপরই দেশটি থেকে ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

তবে কানাডার অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কানাডার কোনো সহিংস ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন অভিযোগ করলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, কানাডা সরকারকে তাদের ভূখণ্ডে সব ধরনের ভারতবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

১০

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১১

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১২

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৩

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৪

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৫

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৬

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৭

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৮

নতুন ভিসানীতির অনুমোদন

১৯

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

২০
X