কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ
নাৎসির প্রশংসা

সমালোচনার মুখে কানাডার স্পিকারের পদত্যাগ

হাউস অব কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা। ছবি : রয়টার্স
হাউস অব কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা। ছবি : রয়টার্স

কানাডায় নাৎসি বাহিনীর এক সদস্যের প্রশংসা করে সমালোচনার মুখে পড়েছেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা। এ ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

গত শুক্রবার রোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর হয়ে যুদ্ধ করা এক ব্যক্তিকে কানাডার পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি পার্লামেন্টে ওই ব্যক্তির প্রশংসাও করেন। আর তাতেই সমালোচনার মুখে পড়েন তিনি। পরে অবশ্য ক্ষমা চেয়ে বিবৃতি দেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় কানাডার রাজধানী অটোয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

পার্লামেন্টে রোটা বলেন, আমাকে অবশ্যই স্পিকারের পদ থেকে সরে যেতে হবে। বিষয়টি নিয়ে আমি গভীর অনুশোচনা পুনর্ব্যক্ত করছি।

এর আগে গত শুক্রবার কানাডার পার্লামেন্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশেষ অধিবেশনে যোগ দেন। একই অধিবেশনে উপস্থিত ছিলেন ইয়ারোস্লাভ হানকা নামের ৯৮ বছর বয়সী এক ইউক্রেনীয় নাগরিক। ওই অধিবেশনে তাকে বীর হিসেবে প্রশংসা করেন রোটা। এমনকি তাকে স্ট্যান্ডিং ওভেশন বা দাঁড়িয়ে শ্রদ্ধাও জানান তিনি। এতে সমালোচনার মুখে পড়েন ওই স্পিকার।

স্পিকার জানান, তিনি ইউক্রেনীয় ওই ব্যক্তির নাৎসির সাথে সংশ্লিষ্টতার কথা জানতেন না। এ সময় তাকে আমন্ত্রণ জানিয়ে ভুল করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার সাংবাদিকদের বলেন, যা ঘটেছে, তা অত্যন্ত হতাশাজনক। এটি কানাডার পার্লামেন্টসহ সব কানাডিয়ানদের জন্য খুবই বিব্রতকর।

হানকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর একটি ইউনিটে কাজ করেছিলেন। তার ওই ইউনিটটি ছিল মূলত নাৎসি বাহিনীর অধীন একটি স্বেচ্ছাসেবী ইউনিট। এটিতে কাজ বেশিরভাগ সদস্যরা ছিলেন ইউক্রেনের নাগরিক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১১

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১২

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৪

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৫

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৭

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৯

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০
X