কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কানাডার হুঁশিয়ারি

টরেন্টোর একটি সুপারমার্কেট। ছবি : সংগৃহীত
টরেন্টোর একটি সুপারমার্কেট। ছবি : সংগৃহীত

কানাডার বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। এ নিয়ে সরবরাহকারীদের সতর্ক করেছে দেশটি। তারা বলছে, বাজারদর নিয়ন্ত্রণ না করলে অতিরিক্ত করের মুখে পড়বে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম না কমালে তারা নতুন করের মুখোমুখি হবেন। তিনি এ জন্য দেশটির পাঁচ শীর্ষ কোম্পানির প্রধান ব্যক্তিদের তলব করেছেন। তাদের কাছে এ বিষয়ে পরিকল্পনা জানতে চেয়েছেন।

বৃহস্পতিবার অন্টারিওতে এক অনুষ্ঠানে ট্রুডো বলেন, যদি ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না নেন এবং মধ্যবিত্তদের মুক্তি না মেলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেননা একদিকে ব্যবসায়ীরা অনেক মুনাফা করছেন আর অন্যদিকে জনগণ জীবন চালাতে হিমশিম খাচ্ছে। তবে আপাতত মূল্য নিয়ন্ত্রণে করছাড়সহ কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, মুদি বাজারের বৃহত্তম কোম্পানি ওতায়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ৯ অক্টোবরের মধ্যে দাম বাড়ানোর কারণ ব্যাখা দিতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, কানাডায় গক বছরের জুলাই মাসের তুলনায় বর্তমানে মুদি পণ্যের দাম ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। দেশটিতে মুদ্রাস্ফীতি বর্তমানের ৩ দশমিক ত শতাংশের ওপরে রয়েছে।

দেশটির মুদি দোকানদারদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে অত্যতম হলো উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও কিছুটা দাম বেড়েছে।

কানাডার রিটেইল কাউন্সিল জানয়েছে, সরকার চাইলে অনেক পদক্ষেপ নিতে পারে। এ জন্য তারা সাময়িকভাবে কার্বন ট্যাক্স উঠিয়ে দিতে পারে। এমনকি তারা খাদ্যপণ্যের মোড়ককরণে প্লাস্টিক নিষিদ্ধ করলে বছরে ৬০০ কোটি ডলার সাশ্রয় হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X