কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খ্যাপাটে ভাল্লুকের আক্রমণে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

কানাডার আলবার্টাতে প্রায় ৬৯১টি বাদামি রঙের ভাল্লুক বসবাস করে। ছবি : সংগৃহীত
কানাডার আলবার্টাতে প্রায় ৬৯১টি বাদামি রঙের ভাল্লুক বসবাস করে। ছবি : সংগৃহীত

কানাডার ব্যানফ ন্যাশনাল পার্কে একটি বাদামি রঙের খ্যাপাটে ভাল্লুকের আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। ভাল্লুকের হামলায় ওই দম্পতির কুকুরটিও প্রাণ হারিয়েছে। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কানাডার জাতীয় উদ্যানগুলো দেখভালের দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান পার্কস কানাডা কর্তৃপক্ষ। সংস্থাটির কর্মকর্তারা জানান, জিপিএস থেকে সতর্কবার্তা পেয়ে তারা শুক্রবার রাত ৮টার দিকে ভাল্লুকের আক্রমণের বিষয়টি জানতে পারেন। এরপর একটি বিশেষ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে আবহাওয়া খারাপ থাকায় দলটি হেঁটে প্রায় পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থল রেড ডিয়ার রিভার ভ্যালির মাঠে যায় এবং ওই দম্পতিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সেখান থেকে তাদের মরদেহ ৩০০ কিলোমিটার দূরের আলবার্টার সুন্দ্রে এলাকায় নিয়ে যাওয়া হয়। নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেননি কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ সাড়াদান দলটি ঘটনাস্থলে গেলে তখনো ভাল্লুকটি আক্রমণাত্মক আচরণ করতে থাকে। ফলে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটিকে হত্যা করা হয়।

এবারের হামলা নিয়ে জুলাই মাস থেকে উত্তর আমেরিকায় দ্বিতীয়বারের মতো ভাল্লুকের হামলার ঘটনা ঘটল।

কানাডার আলবার্টাতে প্রায় ৬৯১টি বাদামি রঙের ভাল্লুক বসবাস করে। এদের মধ্যে ৬৫টি ব্যানফ ন্যাশনাল পার্কে থাকে। তবে এ ধরনের বাদামি রঙের ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে মাত্র ১৪ শতাংশ মানুষ প্রাণ হারান। বর্তমানে অনেক মানুষ বাইরে বের হওয়ায় ভাল্লুক ও মানুষের সংঘর্ষের সংখ্যাও বাড়ছে।

পার্কস কানাডা জানিয়েছে, এ ঘটনা দুঃখজনক। নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১০

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১২

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৩

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৪

ছেলের হাতে বাবা খুন

১৫

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৬

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৭

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৯

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

২০
X