কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১১:১০ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

ছড়িয়ে পড়ছে এমপক্স, বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি

কঙ্গোতে সন্দেহভাজন এক রোগীর নমুনা সংগ্রহ করছেন মেডিকেল টেকনোলজিস্ট। ছবি : সংগৃহীত
কঙ্গোতে সন্দেহভাজন এক রোগীর নমুনা সংগ্রহ করছেন মেডিকেল টেকনোলজিস্ট। ছবি : সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে ভাইরাসটি দ্রুত সংক্রমিত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন ব্যাপকহারে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ আগস্ট) দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এমপক্সের কারণে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে হলো। এর আগে জরুরি কমিটি বৈঠক শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসোসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ স্তরের সতর্কতার লক্ষ্য হলো- গবেষণা, অর্থায়ন, আন্তর্জাতিক জনস্বাস্থ্য ব্যবস্থা এবং রোগ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা ত্বরান্বিত করা। এ বিষয়ে টেড্রোস বলেন, এটি স্পষ্ট যে- এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য।

ভাইরাসটি কঙ্গোতে মহামারির রূপ ধারণ করেছে। সেখান থেকে বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা এবং উগান্ডাসহ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। পাশের দেশগুলোও ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।

এমপক্স আক্রান্ত ব্যক্তির গভীর সংস্পর্শে এলে তা ছড়িয়ে যেতে পারে। যৌন সম্পর্কের কারণে ভাইরাসটির জটিল একটি ধরনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এক ব্যক্তি থেকে ‍পুরো সমাজে ছড়িয়ে পড়ার মতো মারাত্মক উদাহরণ রয়েছে। তাই আক্রান্ত ব্যক্তিকে পৃথক ঘরে রাখতে হয়। এ ভাইরাসের লক্ষণ সাধারণ ফ্লুতে আক্রান্তের মতোই। একই রকম উপসর্গ দেখা দেয় এবং দেহে পুঁজ-ভরা ক্ষত সৃষ্টি করে।

ভাইরাসটি আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। এর ‘ক্লেড আই’ ধরন মধ্য আফ্রিকার স্থানীয়দের শরীরে বেশি সংক্রমিত হয়। এ ধরন পরিবর্তিত হয়ে ‘ক্লেড আইবি’-তে রূপ নিয়েছে, যা মারাত্মক এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত। এ ছাড়া ভাইরাসটি রূপ বদল করছে কি না তা নিয়ে আন্তর্জাতিকভাবে গবেষণা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X