কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

মহাকাশে মৃত্যু হলে মরদেহের পরিণতি কী হয়?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত কয়েক দশক ধরে মহাকাশে অভিযান চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। লক্ষ্য বহু অজানা রহস্যের খোঁজ এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা। এই তালিকায় যেমন আছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার নাম; তেমনি রয়েছে ভারতের নামও।

তবে এমন দুঃসাহসিক অভিযানে গিয়ে মহাকাশযানগুলো বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে। এ পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়ে ২০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, ২০২৫ সালে চাঁদে এবং পরবর্তী দশকে মঙ্গলে তারা নভোচারী পাঠাবে। ফলে এসব যাত্রায় অনেক নভোচারী মারাও যেতে পারেন।

এখন প্রশ্ন হলো মহাকাশে মারা গেলে নভোচারীর মরদেহের কী হবে? অবশ্য এর উত্তর মিলবে নাসার তৈরি প্রটোকল থেকে।

নাসা বলছে, মহাকাশে অভিযানে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ভেতরে কেউ মারা গেলে অন্যান্য নভোচারীরা কয়েক ঘণ্টার মধ্যে একটি ক্যাপসুলে করে মরদেহ পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতে পারবেন। আর পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে গিয়ে কারও মৃত্যু হলেও কয়েক দিনের ভেতরে সেখান থেকে মরদেহ পৃথিবীতে নিয়ে আসা যাবে। এ জন্য চাঁদ ও কক্ষপথে মরদেহ সংরক্ষণের কথা ভাবেন না নভোচারীরা।

তবে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ৩০০ মিলিয়ন মাইল। এত দূরের একটি গ্রহে কেউ মারা গেলে কিছুটা বিপাকে পড়েন বাকি সদস্যরা। কেননা তাৎক্ষণিকভাবে মরদেহ পৃথিবীতে ফেরত পাঠানো যায় না।

নাসা প্রটোাকল অনুযায়ী, একমাত্র মিশন শেষ হলেই সেই মরদেহ পৃথিবীতে ফেরত আসবে। মিশন শেষ হতে এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে। আর এ দীর্ঘ সময় মরদেহটি বিশেষ কোনো চেম্বার বা ব্যাগে সংরক্ষণ করা রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X